• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

শিবগঞ্জে আনসার-ভিডিপি’র মৌলিক প্রশিক্ষণের সনদ বিতরণ

Reporter Name / ৩১৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আনসার-ভিডিপি’র গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর ইউ.সি উচ্চ বিদ্যালয়ে সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ভাতা বিতরণ করা হয়েছে।

১০ দিনের মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ, ৫শ’ টাকার শেয়ারসহ মোট ১ হাজার ৫শ’টাকা করে সদস্য প্রতি বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ডেন্ট ওবায়েদ বিন সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী কমান্ডেন্ট হুমায়ুন করির, জেলা মনিটরিং টিমের সদস্যসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা তরুণ কুমার ঘোষের সভাপতিত্বে ও উপজেলা আনসার ভিডিপি’র প্রশিক্ষক শহিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কোম্পানি কমান্ডার ও প্রশিক্ষক নুরুল ইসলাম, আনসার ভিডিপির ইউনিয়ন দলনেতা আসাদুল্লাহ, দলনেত্রী রোমিশা বেগম প্রমুখ।

জেলা আনসার কমান্ড্যান্ট ওবায়েদ বিন সালামের তত্ত্বাবধানে ও নির্দেশনায় ১০ দিন ব্যাপি এ অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক সম্পন্ন হয়েছে।

আনসার ও ভিডিপির মৌলিক প্রশিক্ষণার্থী নারী-পুরুষ ৬৪ জনের হাতে সনদ ও ভাতা তুলে দেন।

তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা করেন । চলমান করোনা সচেতনতায় কাজ করতে আনসার ভিডিপির সদস্যদের উদ্ভুদ্ধ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category