• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

বাগমারার গোয়ালকান্দি ইউপিতে প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name / ২৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

(বাগমারা প্রতিনিধি)

রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউপিতে এক প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

১৬সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল ৪টায় গোয়ালকান্দি ইউনিয়নের সমষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এক প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রিতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় সমষপাড়া বঙ্গবন্ধু ফুটবল ক্লাব বনাম সাজুরিয়া ফুটবল একাদশের মধ্য।

এই ফুটবল ম্যাচটি উদ্বোধন করেন গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকার, তিনি বলেন খেলাধুলা যুব সমাজকে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের হাতকে রক্ষা করে, মাদকমুক্ত রাখে।
তিনি এ সময় দুটি দলকে দুটি ফুটবল উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আঃ বারিক, ৮নং সমষপাড়া ওয়ার্ডের ইউপি সদস্য আনিছুর রহমান শেখ, সমষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শরিফুল ইসলাম ও অত্র এলাকার ফুটবলপ্রিয় ব্যাক্তিবর্গ।
নির্ধারিত সময়ে সমষপাড়া বঙ্গবন্ধু ক্লাব ২-০গোলে সাজুরিয়া ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca