• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

৩য় বছর পূর্তি পেরিয়ে ৪র্থ বর্ষে পদার্পণ ভোলাহাট সংবাদ

Reporter Name / ২০৮ Time View
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

ভোলাহাট থেকে ফিরে এসে,

মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জপ্রতিনিধি ঃ

বহুল প্রচারিত চাঁপাইনবাবগঞ্জ জেলার স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ভোলাহাট সংবাদ ৩য় বছর পূর্তি পেরিয়ে ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষ্যে ভোলাহাট প্রেসক্লাব চত্বরে মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে র‌্যালি কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আজ শনিবার সকাল ১০টার দিকে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট সংবাদের উপদেষ্টা (গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান) মোঃ আব্দুল কাদের, উপদেষ্টা মোঃ সেলিম রেজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোলাম কবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাচোল ব্যুরো প্রধান মোঃ মনিরুল ইসলাম, শিবগঞ্জ ব্যুরো প্রধান মোঃ শহিদুল ইসলাম খোকন, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ তাজামুল হক আরাফাতসহ অন্যরা।

বক্তারা বলেন, ভোলাহাট সংবাদ দেখতে দেখতে ৩বছর পূর্ণ করে ৪ বছরে পদার্পণ করলো। বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনায় এই পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করছে। সামনেও এই ধারা অব্যাহত থাকবে। ভোলাহাট সংবাদ অল্প সময়ে গণমানুষের মুক্তির কথা ও বস্তনিষ্ঠ সংবাদ তুলে ধরে বেশ প্রশংসা কুড়িয়েছে। এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এ সময় ভোলাহাট সংবাদের বিভিন্ন উপজেলায় কর্মরত সাংবাদিকরা ও ভোলাহাট প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca