• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন আহত/২ জন নিহত

Reporter Name / ২১৭ Time View
Update : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের কানসাট (বাঁশপট্টি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন-উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মো.হারুন আলী (২৬) এবং উপজেলার সাহাবাজপুর ইউনিয়নের সন্ন্যাসী এলাকার বাসিন্দা রেনু বেগম রেনু বেগম (৫৩)। আর আহতরা হলেন-আড়গাড়া হাট এলাকার অহিদুল ইসলাম (২৪) এবং আহমেদ আলী (১৯)।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, শনিবার সকালে জেলা শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক কানসাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category