• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

গলাচিপায় পাবলিক পরীক্ষা কেন্দ্রসমূহে প্লাষ্টিকের বেঞ্চ বিতরণ

Reporter Name / ১৯৭ Time View
Update : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

তারিখ ঃ ১৯ সেপ্টেম্বর ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ইউজিডিপি প্রকল্পের আওতায় পাবলিক পরীক্ষা
কেন্দ্রসমূহে প্লাষ্টিকের বেঞ্চ বিতরণ করা হয়েছে। উপজেলার ৬টি পাবলিক পরীক্ষা
কেন্দ্রে ২৫ জোড়া করে বেঞ্চ বিতরণ করা হয়।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম
শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া
নিতু, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, গলাচিপা থানার ওসি এমআর
শওকত আনোয়ার ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু. মজিবর
রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মস্তফা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca