• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ৬ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত

Reporter Name / ৪৩৯ Time View
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সংঘটিত ডাকাতি মামলার মূল রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের স্বীকৃতিস্বরূপ ৬ পুলিশ কর্মকর্তাকে পুরস্কার প্রদান করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো. আব্দুল বাতেন তাদের পুরস্কার হিসেবে নগদ অর্থ ও সনদ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জয়দেব কুমার ভদ্র, (অপারেশনস অ্যান্ড ক্রাইম) টিএম মোজাহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আবদুর রকিবসহ রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এসএএম ফজল-ই-খুদা পলাশ, ভোলাহাট থানার ওসি মো. মাহবুবুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মশিউর রহমান, আসগর আলী, অনুপ কুমার সরকার ও আরিফ ইউসুফ।

রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) টিএম মোজাহিদুল ইসলাম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রুততম সময়ের মধ্যে অপরাধের রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে পুলিশের কাজ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতি মামলার ক্ষেত্রে সেটিই প্রমাণিত হয়েছে। যারা উদঘাটন করেছে তাদের ডেডিকেশন ছিল, তারা নিরলসভাবে কাজ করে স্বল্প সময়ের মধ্যে ডাকাতি মামলার রহস্য উন্মোচন করেছে। তাদের অনুপ্রাণিত করতে পুরস্কৃত করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব বলেন, ভোলাহাটে ডাকাতির ঘটনা ছিল খুবই আলোচিত। ডাকাতদের শনাক্ত করা ছিল পুলিশের জন্য চ্যালেঞ্জ। দ্রুত এ মামলার রহস্য উদঘাটন এবং প্রকৃত আসামিদের গ্রেফতার করায় তাদের অনুপ্রাণিত করতে পুরস্কার প্রদান করেছে রেঞ্জ ডিআইজি। এ পুরস্কার তাদের ভালো কাজে অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, ২৩ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে ঢাকাগামী তিনটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা লাঠি ও হাতুড়ি দিয়ে বাসের সামনের অংশ ভাঙচুর করে ভেতরে ঢুকে যাত্রীদের পিটিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনতাই করে। শেষের বাসটিতে ছিনতাই সম্পন্ন করার আগেই ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে পালিয়ে যায় ডাকাতরা।

এ ঘটনার পর থেকেই ডাকাত সদস্যদের আটক ও মালামাল উদ্ধার করতে অভিযান শুরু করে পুলিশ। ডাকাতির ঘটনায় জড়িত মূলহোতাসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। আটককৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca