• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

গলাচিপায় প্রতিবন্ধীদের সাথে যুবলীগ নেতার মতবিনিময়

Reporter Name / ১৯৯ Time View
Update : মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় সৌহার্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের সাথে কেন্দ্রীয় যুবলীগ নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় পৌরসভার আনন্দপাড়া যুব সমবায় সমিতির কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রতিবন্ধী সমিতির সভাপতি মো. কালাম চৌকিদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ইসরাত হোসেন আব্বাস, আনন্দপাড়া যুব সমবায় সমিতির সহসভাপতি মু. শাকুর মোল্লা ও উপজেলা সমাজসেবার মাঠকর্মী পঙ্কজ গাঙ্গুলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca