শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিন রোগীদের মাঝে অনুদানের এককালিন চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত অনুদানের চেক ৫৮ জনের মাঝে তুলে দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে এককালিন অনুদানের ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
শিবগঞ্জে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
২০২১-২২ অর্থবছরে খরিফ-২ মৌসুমে প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ৩ হাজার ২’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ, পেঁয়াজ ও মাসকলাই প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজম আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়াসহ অন্যরা। অনুষ্ঠানে ১৩ হাজার ১৭৫ কেজি বীজ, ডিএপি ৩৮ হাজার ৫’শ কেজি, এমওপি ২৬ হাজার কেজি ও ইউরিয়া ১ হাজার ৫’শ কেজি বিতরণ করা হয়।