• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ

Reporter Name / ৩১৮ Time View
Update : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার নয়ন ঘোষ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের ধাতালতলা গ্রামে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধাতালতলা গ্রামে এ ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়,সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ধাতালতলা গ্রামে আট বছরের এক কন্যাশিশুকে ঘরে একা পেয়ে প্রতিবেশী ইসরাফিল ওরফে ধুলুর ছেলে কাতার প্রবাসী আব্দুর রহিম (৩০) শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আব্দুর রহিম পালিয়ে যায়। পরিবারের সদস্যরা শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে শিশুটির মা বাদী হয়ে বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. মাহফুজুল হক চৌধুরী জানান, ৮ বছরের শিশু ধর্ষণ মামলার পাওয়ার পর থেকেই আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca