তাইজুল ইসলাম সাঁথিয়া পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদের উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আজ ২২ সেপ্টেম্বর ২০২১ সফলতার ২ বছর পূর্ণ হয়েছে। বিভিন্ন সফলতার মধ্য দিয়ে তিনি সফল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনাম অর্জন ও সবার নজর কেড়েছেন। মোবাইল কোর্ট পরিচালনা ও নিয়মিত বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সরব উপস্থিতি জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। করোনা মহামারীর সময় গরীব মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, যেকোনো বিষয়ে আর্থিক সহযোগিতা প্রদান ও জাতির জনকের শতবর্ষ পালনসহ ইত্যাদি উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ ২ বছর পূর্ণ করলেন। ইতিমধ্যে তার সততা, কর্মদক্ষতা ও পরিশ্রম দিয়ে সাঁথিয়ার মানুষের কাছে প্রিয় ব্যক্তিত্ব হয়ে উঠেছেন।
উল্লেখ্য – ইউএনও এসএম জামাল আহমেদ গত ২২ সেপ্টেম্বর ২০১৯ অএ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।