মোঃ মনিরুল ইসলাম,নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর
একাদশ সংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার নেজামপুর বিনৌদবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নেজামপুর বনাম ঠিকইল ফুটবল দলের মাঝে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ০-২ গোলে নেজামপুর ফুটবল দলকে পরাজিত করে ঠিকইল ফুটবল দল গৌরব অর্জন করেছে। খেলা শেষে পুরুষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের দপ্তরী আজিজুর রহমান, ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলামসহ অন্যান্যরা।
পরে উভয় দলের মাঝে প্রাইজ মানি তুলে দেন অতিথি বৃন্দ।