• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

রংপুরে মাদক কারবারির ছুরিকাঘাতে এএসআই এর মৃত্যু

Reporter Name / ৭৫১ Time View
Update : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১

গত শুক্রবার মাঝরাতে গোপন খবরের ভিত্তিতে রংপুর মহানগর এলাকার হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম।ঐ থানার সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ গ্রেফতার করে। এ সময় পলাশ তার কাছে থাকায় তার চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে।
এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে জরুরি ভিত্তিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে তাকে অস্ত্রোপচার চালানোর পর আইসিইউতে ভর্তি করা হয়।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন আইসিইউর ইনচার্জ ডা. জামাল উদ্দিন মিন্টু।রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার সূত্রে জানা যায়, ওসি শওকত আলী সরকার বলেন, মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca