ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট-রহনপুর সড়কে বের হয়ে যানবাহনে উঠলে যেন বুক কেপে উঠে! বললেন উপজেলার ইসলামপুর গ্রামের সবজি চাষি মোঃ এহসান আলী। তিনি বলেন আমি বেগুন, পেঁপে, পটল চাষ করি। প্রতিনিয়ত জমি থেকে ফসল তুলে ভোলাহাট- রহনপুর সড়ক দিয়ে কখনো অটো কখনো ভ্যানে বাজারে বিক্রির জন্য নিয়ে যায়। এ সড়কটি দীর্ঘদিন ধরে ভেঙ্গে থাকায় চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় মালবাহী গাড়ী উল্টে অনেক সময় ফসল নষ্ট হলেও নিজে ক্ষতবিক্ষত হয়ে জানে বেঁচে গিয়েছি।
তিনি আরও বলেন, একমাত্র পরিবারের উপর্জনক্ষম ব্যক্তি আমি। ভাঙ্গা সড়কে ফসল বিক্রি করতে বের হয়ে লাশ হয়ে ফিরলে পরিবারের নির্ভরশীল ৫জন সদস্যকে পথে বসতে হবে। তিনি ভোলাহাট উপজেলার মানুষের নাগরিক অধিকার ভাঙ্গা সড়কটি পথচারিদের দূর্ভোগ কমানোর জন্য সড়কটি প্রস্থ ও পূর্ণ নির্মাণের দাবী করেছেন।
একই উপজেলার দলদলী ইউনিয়নের সবজ্বি চাষি মোঃ শামীম জানান, ক’দিন পূর্বে ভোলাহাট- রহনপুর সড়ক দিয়ে মেডিকেল মোড় থেকে সবজি বিক্রি করে বাড়ী ফেরার সময় সরু রাস্তায় ট্রাক পারাপারের সময় দূর্ঘটনার শিকার হয়ে অন্ডকোষে আঘাত পেয়ে আহত হয়ে বাড়ীতে অসহায় অবস্থায় পড়ে আছি।
উপজেলার গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাদের অভিযোগ করেন বলেন, ভোলাহাট-রহনপুর মাত্র ২১ কিঃমিঃ সড়ক ও জনপথ বিভাগের রাস্তাটি পথচারিদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যুগের পর যুগ পার হলেও সড়কটি নির্মাণে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। এ ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে লাশ হয়ে বাড়ী ফেরার আশংকায় বুক কাপে।
এরপরও সরকারের কেউ উপজেলার একমাত্র গুরুত্বপূর্ণ সড়কটি মেরামতের কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। উপজেলার একমাত্র ভরসা গুরুত্বপূর্ণ এ সড়কটি পূর্ণনির্মাণের দাবী এলাকাবাসীরা।
মোঃ ইসমাইল হক ০১৭৪৪৮২৬৬৭৮
ভোলাহাট উপজেলা প্রতিনিধি
তাং ২৬-০৯-২০২১ইং