• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

রাজশাহীর গোদাগাড়িতে অানসার ভিডিপির দশ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

Reporter Name / ১৮৬ Time View
Update : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

জিয়াউল কবীর, (রাজশাহী ব্যূরো): জেলার গোদাগাড়ীতে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শান্তি-শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা স্লোগানে গোদাগাড়ী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে গোদাগাড়ী উপজেলার মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজ মাঠে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ১০ দিনের ট্রেনিংয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অাজ রবিবার সকাল দশটা থেকে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়ে আগামী ১০টি কার্য দিবসে তা সমাপ্ত হবে।
উদ্বোধনীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ জিয়াউর রহমান, উপজেলা আনসার ও ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাঃ সুফিয়া খাতুন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মাটিকাটা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আওয়াল হোসেন, গোদাগাড়ী পৌর ভিডিপির দলনেতা মোঃ আব্দুল মালেক,মাটিকাটা ইউনিয়নের দলনেতা ও দলনেত্রী এই সময় উপস্থিত ছিলেন ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের প্রাথমিকভাবে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান, সামাজিক দায়বদ্ধতা, প্রাথমিক আইনগত ধারণা প্রদান, নারী ও শিশু পাচার রোধ, বাল্য বিবাহ, যৌতুক প্রদান বন্ধ, জন্ম নিয়ন্ত্রণ, ইভটিজিং, এসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ, মাদক মুক্ত সমাজ গঠন, পরিবেশ দূষণ, দুর্নীতি প্রতিরোধে ভূমিকা পালন, জঙ্গি দমন বিষয়ক আলোচনা, বৃক্ষ রোপণ ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার, গবাদি পশু/হাঁস মুরগি পালন ও চিকিৎসা পদ্ধতি, মৎস্য চাষ, অগ্নি দুর্ঘটনা ও ভিডিপি সদস্যদের করণীয় প্রভৃতি বিষয়ে পাঠদানের মাধ্যমে প্রশিক্ষণ করা হচ্ছে। কোভিড-১৯ মহামারীর ফলে উদ্ভূত পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক প্রশিক্ষণের সার্বিক কার্যক্রম শূরু হয়েছে বলে সূত্র জানিয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category