• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

ভোলাহাটে ৫ বছর থেকে ভেঙ্গে পড়া জনগুরুত্বপূর্ণ ব্রীজটি নির্মিত হলো বাঁশ ও কাঠ দিয়ে

Reporter Name / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

বি.এম রুবেল আহমেদঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুন্সিগঞ্জ হাট সংলগ্ন জনগুরুত্বপূর্ণ ব্রিজটি দীর্ঘ ৫ বছর ভেঙ্গে পড়ে থাকার থাকার পর অবশেষে মানুষ পারাপারের জন্য বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করা হয়েছে । ব্রীজটি নিজ অর্থায়নে নির্মাণ করলেন গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম রানা।

ব্রীজটি নির্মাণ শেষে ২৮ সেপ্টেম্বর বিকেল ৫ টার দিকে এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ দের নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ:এরফান আলী, প্রভাষক মো ফয়েজুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন, মোঃ আক্তারুল ইসলাম, মোঃ মইনুদ্দিনসহ অন্যরা ।

উল্লেখ, ৫ বছর পূর্বে প্রবল বর্ষণের তোড়ে সম্পূর্ণ ভেঙ্গে পড়ায় জনগুরুত্বপূর্ণ ব্রীজের উপর দিয়ে বন্ধ হয়েছে হাজার হাজার মানুষের চলাচল। বৃষ্টিতে বিলীন হতে বসেছে উপজেলার মুন্সিগঞ্জহাট ও পোস্ট অফিস ভবন।

ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, এমপি ও স্থানীয় প্রশাসনসহ ভেঙ্গে যাওয়া ব্রীজটি দ্রুত নির্মাণ করে দেয়ার নানা প্রতিশ্রুতি ছিলো কিন্তু ৫ বছর হয়ে গেলেও কেউ কথা রাখেনি। ব্রীজটি নির্মাণের মুখ দেখেনি এখনো। বলা যায় ভোলাহাট উপজেলার সকল মানুষ চলাচল করেন এ ব্রীজের উপর দিয়ে। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মেডিকেলমোড় হতে বজরাটেক মহানন্দা নদী যাওয়া রাস্তা মুন্সিগঞ্জহাটের উপর ভেঙ্গে পড়ে আছে এ ব্রীজ। অল্পদিনে তৈরী করা ব্রীজ ভেঙ্গে পড়ায় দুদকের মুখোমুখি অনুষ্ঠানে স্থানীয়রা অভিযোগ তুলেও কোন লাভ হয়নি।

উপজেলায় কোন বিনোদন কেন্দ্র না থাকায় ভোলাহাটের মানুষ এ রাস্তা দিয়ে মহানন্দা নদীর তীরে গিয়ে বিনোদন করে থাকেন। ঈদ কিংবা বিশেষ দিনগুলোতে নারী পুরুষসহ মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়। কিন্তু রাস্তার উপর ৫ বছর ধরে ব্রীজটি ভেঙ্গে থাকার কারণে মানুষের বিনোদনের এ সুযোগটিও এখন আর নেই।

ঐতিহ্য বহন করা অনেক পুরাতন সরকারী মুন্সিগঞ্জ হাটটিও বিলীন হতে বসেছে। এ রাস্তায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করে অনেকেই জীবন জীবিকা চালাতেন। কিন্তু এখন সেটাও বন্ধ হয়ে গেছে। অপরিচিতরা রাতের আঁধারে রাস্তা চলতে গিয়ে মোটরসাইকেল ও বেশ কিছু যানবাহনসহ দূর্ঘটনার শিকার হয়েছেন ব্রীজের খাদে পড়ে ।

হাটের মুদি দোকানী মোঃ আব্দুল লতিফ, মোঃ জনি, মোঃ মতিউর রহমানসহ অন্যরা জানান, জনগুরুত্বপূর্ণ রাস্তার উপর ভেঙ্গে থাকা ব্রীজটি সরেজমিন দেখতে গিয়ে সাবেক এমপি মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস দ্রুত র্নিমাণের প্রতিশ্রুতি দেন। বর্তমান এমপি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের এমন কি দুদক থেকে আসা ভোলাহাটে ঊর্ধ্বতন কর্তৃপক্ষও ব্রীজটি নির্মাণে গুরুত্ব দেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তবে যত দ্রুত সম্ভব যেন এই জনগুরুত্বপূর্ণন ব্রিজটি নির্মিত হয় সেই দাবি এবং প্রত্যাশা এলাকাবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category