• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি

গলাচিপায় মাছের পোনা অবমুক্ত করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা

Reporter Name / ২৫৭ Time View
Update : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
“নিরাপদ মাছে ভরবো দেশ মুজিববর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় ২ শত ১৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া খাস খালে বিভিন্ন জাতের এসব মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।এ সময় গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাদীসহ মৎস্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘রাজস্ব বাজেটের আওতায় আমরা ৫০ হাজার টাকা বরাদ্দ পেয়েছি। এ টাকা দিয়ে আমরা ২ শত ১৪ কেজি মাছ অবমুক্ত করেছি এবং এর মাধ্যমে মাছ বড় হলে স্থানীয় জেলেরা এর সুফল পাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category