নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে (স্নাতক) ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিভাগীয় কেন্দ্র হিসেবে বেগম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সবগুলো ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার ১ অক্টোবরসহ অন্যান্য পরীক্ষার দিনে আগত পরীক্ষার্থীদের সহায়তা মূলক তথ্য প্রদানে বুথ স্থাপন, পরীক্ষার্থীদের মাঝে কলম বিতরণ, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সুপেয় পানি বিতরণ করবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিভিন্ন কেন্দ্রের সামনে ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের বসার সুব্যবস্থা করাসহ তাদের তাৎক্ষণিক চিকিৎসা সেবায় নিয়োজিত থাকবে ছাত্রলীগের ভ্রাম্যমাণ মেডিকেল টিম।
এছাড়াও করোনাকালীন সময়ে স্বাস্থ্যসেবা সুরক্ষায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে ছাত্রলীগ।
গৃহীত বিভিন্ন কর্মসূচি সফল করতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন হল ও অনুষদ ইউনিটসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে দায়িত্ব বন্টন করা হয়েছে।
এই সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মানিত সভাপতি তুষার কিবরিয়া বলেন,
“শুধু ভালো কর্মী হলে চলবেনা,ভাল ছাত্রও হতে হবে।” এবারও আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থী জন্য “জয় বাংলা তথ্য সহায়তা কেন্দ্র ” করেছি। এছাড়া অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ড হিসেবে মাস্ক পরিধান নিশ্চিত করেছি। বাংলাদেশ ছাত্রলীগ শাখা বেরোবি, রংপুর সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে।
এই সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সম্মানিত সভাপতি পোমেল বড়ুয়া বলেন,
বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে। এবারও আমরা ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুদের জন্য “জয় বাংলা তথ্য সহায়তা কেন্দ্র ” করেছি। এছাড়া অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থা এবং স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ড হিসেবে মাস্ক পরিধান নিশ্চিত করেছি।