• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

গলাচিপায় ৪ ইউপি’র মধ্যে চেয়ারম্যান পদে তিন’টির কাউন্সিল সম্পন্ন ১’টি স্থগিত

Reporter Name / ৩৬২ Time View
Update : শনিবার, ২ অক্টোবর, ২০২১

সঞ্জিব দাস , গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
দ্বিতীয় দফার প্রথম দিন শুক্রবার উৎসব মুখর পরিবেশে চেয়ারম্যান পদে ৪টি
ইউপিতে আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের কাউন্সিলরদের ভোট গ্রহন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তবে শনিবার অন্য ৪টি ইউপি’র কাউন্সিলে এ পরিবেশ সম্পূর্ণ
পাল্টে গেছে। গজালিয়া ও চরবিশ্বাস ও চর কাজল তিন’টি ইউপিতে চেয়ারম্যান পদে কাউন্সিল
সম্পন্ন হয়েছে। অন্য ১টি ইউনিয়ন গলাচিপা সদর প্রার্থীদের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সহিংস ঘটনা এড়াতে জেলা ও
উপজেলা নেতৃবৃন্দ এক ইউপি’র কাউন্সিলরদের ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করেছে।
গজালিয়া ইউপিতে বর্তমান চেয়ারম্যান খালিদুল ইসলাম স্বপন ৪৬ ভোট পেয়ে
প্রথম ও মো. মতিউর রহমান ২৪ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। চর বিশ্বাস ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সি ২৮ ভোট পেয়ে
প্রথম ও জাহিদ হোসেন সরদার ২৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, চর কাজল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লা ৬৪ ভোট পেয়ে প্রথম ও আল আমিন ৬ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন, তবে কাউন্সিলরদের অনুরোধে গলাচিপা সদর ইউনিয়নের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে। দলের
উপজেলা নেতাদের ৫ সদস্য বিশিষ্ট কমিটি এ ইউনিয়নের প্রার্থী নির্বাচন করবেন। জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলমগীর ও জেলা সম্পাদক আ. মান্নান এ সিদ্ধান্ত দিয়েছেন বলে দলীয় সূত্র জানায়।
প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাতের আশংকায় দায়িত্বপ্রাপ্ত উপজেলা নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত্ম নেয় বলে দলীয় সূত্র জানায়। একটি সূত্র জানায় এ
ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ দফতরে সন্ধায় কাউন্সিলরদের ভোট গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category