• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

ভোলাহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Reporter Name / ২৪৩ Time View
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে রাস্তার পাশের সরকারী
জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন ভোলাহাট উপজেলা
নিবার্হী অফিসার সমর কুমার পাল।

২ অক্টোবর শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার
মধ্য হোসেনভিটা, দলদলী ইউনিয়নের তেতুলতলা, সন্যাসিতলা মেডিকেল মোড়ের মেডিকেল সংলগ্ন নয়া অবৈধ স্থাপনা ও গোহালবাড়ি ইউনিয়নের বজরাটেক মুন্সিগঞ্জ মহানন্দা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এসময় ওইসব এলাকার রাস্তার পাশে
সরকারী জায়গাতে গড়ে উঠা আধাপাকা টিনের বেড়াসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।উপজেলা নিবার্হী
অফিসার বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা নিবার্হী
জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য তাদেরকে কয়েকবার বলা হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না
নেওয়ায় এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।তিনি বলেন, তাদের প্রধানমন্ত্রীর আশ্রায়নের প্রকল্পের সরকারী ঘর প্রদান করা হয়েছে এবং উচ্ছেদ অভিযান
পরিচালনার আগে তাদের অনেকবার বলা হয়েছে সেসব জায়গা থেকে অবৈধভাবে টিনের বেড়াসহ বাড়ি টেনে নেওয়ার জন্য।

এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান। উচ্ছেদ
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ ভাইস
চেয়ারম্যান গরিবুল্লাহ দবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কাউসার আলম সরকার, সংশ্লিষ্ট ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াজদানী জর্জ,গোহালবাড়ী ইউপির চেয়ারম্যান আব্দুল
কাদের, দলদলী ইউপি চেয়ারম্যান আরজেদ আলী ভুটুসহ অন্যরা।

উল্লেখ্য গোলাহালবাড়ী ইউনিয়ের বজরাটেক মুন্সিগঞ্জের মহানন্দা নদী সংলগ্ন রাস্তার পাশে বিভিন্ন স্থাপনা তৈরী করে ও পাশে ফাঁকা জায়গাটি মাটি ভরাট করে ঘাস লাগিয়ে দর্শনার্থীরদের জন্য দৃষ্টি নন্দন করে গড়ে তুলা হবে ও সন্যাসিতলা কলেজ মোড়ের মেডিকেলের পশ্চিম পাড়ে দলদলী ইউনিয়ন চেয়ারম্যানের উদ্যোগে মার্কেট তৈরী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।অপরদিকে দলদলী ইউনিয়নের তেতুলতলা নামক জায়গায় টিকে তেতুল গাছটিকে বাধিয়ে দৃষ্টিনন্দন স্থাপনা তৈরী করা হবে।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category