• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বাগমারায় আমীন কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name / ২২৯ Time View
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহী জেলার আওতাধীন বাগমারা উপজেলায় আমীন বা সার্ভেয়ার সমিতির আহ্বায়ক কমিটি গঠন।

জানা যায়, ২রা অক্টোবর রোজ শনিবার বাগমারা ভূমি রেজিষ্টার অফিসের হলরুমে দুপুর ২ঘটিকায় অত্র উপজেলার ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়নের ২জন করে আমীন বা সার্ভেয়ার নিয়ে বাগমারা উপজেলা আমীন বা সার্ভেয়ার কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠিত হয়।

অত্র সভাটি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আরম্ভ হয় তিনি স্বাগত বক্তব্য বলেন, সমিতি গঠন হলে আমরা আমীন বা সার্ভেয়াররা প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে সমাধান করতে পারবো ,অত্র উপজেলার ভুমি সংক্রান্ত জটিল সমস্যাগুলো আলোচনার ভিত্তিতে অতি দ্রুত সমাধান করতে পারব।

তিনি বিভিন্ন অভিজ্ঞতার আলোকে বলেন সমিতি গঠিত হলে সকলের সার্বিক মঙ্গল বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত সার্ভেয়ার গণের মতামতের ভিত্তিতে সার্ভেয়ার বা আমীন আবু সাইদ কে আহবায়ক ও সার্ভেয়ার বা আমীন মোল্লা রফিকুল ইসলাম বাবুকে যুগ্ন আহ্বায়ক নির্বাচিত করা হয় এবং আগামী ১মাসের মধ্য বাগমারা উপজেলা আমীন কল্যাণ সমিতির পূণাঙ্গ কমিটি গঠন করার জন্য বিশেষভাবে বলা হয়।

এ ব্যাপারে নব নির্বাচিত আহ্বায়ক আবু সাইদ বলেন, পারস্পারিক সহযোগিতার মধ্যে দিয়ে সকল আমীন গণ একসাথে কাজ করে যাওয়ার উদ্দেশ্য আমাদের এই সমিতি গঠন করার প্রচেষ্টা।

যুগ্ন আহ্বায়ক মোল্লা রফিকুল ইসলাম বাবু বলেন, আগামী ১মাসের মধ্যে আমরা বাগমারার সকল সার্ভেয়ার বা আমীনদের একত্রিত করে বাগমারা আমীন কল্যাণ সমিতির পূণাঙ্গ কমিটি গঠন করব ইনশাহআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca