চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে ১৫ দিন ব্যাপী প্রচারণা কর্মসূচীর সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা ও বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজার সভাপতিত্বে আয়োজিত সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মিজানুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, পীস প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক আব্দুস সালাম ও রিপোর্টিং অ্যান্ড ডকোমেন্টশান (আরডিও) অফিসার ফাহমিদা আক্তার, ফিল্ড সুপারভাইজার সেলিম রেজা ও জহুরুল হক প্রমূখ। আলোচনা শেষে উপজেলার তিনজনকে বেস্ট ফটোগ্রাফারকে পুরস্কৃত করা হয়।
উল্লেখ্য, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি বাস্তবায়নে পীস প্রজেক্টের মাধ্যমে জেলায় ১৫ দিন ব্যাপী আন্তর্জাতিক শান্তি দিবসের প্রচারণায় বেলুন উত্তোলন, মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসুচী পালন করেছে।