• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

নবাগত ইউএনও’র আবু সুফিয়ান সাথে বাগমারা টাইমস এর সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ২৫৩ Time View
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

বাগমারা প্রতিনিধিঃ

‘কমিউনিটি ভিত্তিক মুক্ত অনলাইন মিডিয়া’ বাগমারা টাইমস এর পক্ষ হতে ০৩ অক্টোবর, রোজ রবিবার রাজশাহীর বাগমারা উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফারুক সুফিয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাগমারা টাইমস এর সদস্যবৃন্দ।

বেলা সাড়ে এগারোটায় ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত ইউএনও মোঃ ফারুক সুফিয়ানের হাতে শুভেচ্ছা স্বারক হিসেবে মুক্তিযুদ্ধের উপর লেখা বই উপহার দিয়ে তাঁকে অভিনন্দন জানায় বাগমারা টাইমস এর প্রতিনিধিগণ।

বাগমারার উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফারুক সুফিয়ানে বলেন, বর্তমান সমাজকে যুগোপযোগী ভাবনায়, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে এই সকল তরুণ প্রজন্মের তারুণ্যের সৃজনশীল সংগঠনের ভূমিকা অপরিসীম। এছাড়াও তিনি শুরুতে বাগমারা টাইমস’র এমন সৃজনশীল কার্যক্রমকে স্বাগত জানান।

বাগমারা টাইমস এর সম্পাদক শাহিনুর ইসলাম নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন বাগমারা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (সাংবাদিক) ও শিক্ষক মাহফুজুর রহমান প্রিন্স।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগমারা টাইমস এর বার্তা সম্পাদক মিজানুর রহমান, প্রতিনিধি সারওয়ার হোসেন স্বাধীন, ইউসুফ আহম্মেদ প্রমূখ।

উল্লেখ্য, বাগমারা টাইমস-‘মানুষের কথা বলে’ স্লোগানে ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি, জনমানুষের জীবন সঙ্কট, সমস্যা ও সম্ভাবনা, খেটে-খাওয়া সাধারণ আপামর জনগণ, রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা সমাজ উন্নয়নে কথা মানুষের মাঝে তুলে ধরে প্রতিনিয়ত কাজ করছে বাগমারা টাইমস পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca