• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

অগ্রযাত্রা পত্রিকার পক্ষ থেকে রাজশাহীর পুলিশ প্রশাসনে লিখিত অভিযোগ

Reporter Name / ২৪০ Time View
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার সাংবাদিক পরিচয় দানকারী’র প্রতিকার চেয়ে রাজশাহী পুলিশ সুপার ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।

৩ অক্টোবর রবিবার অগ্রযাত্রা পত্রিকার পক্ষ থেকে রাজশাহী ব্যুরো প্রধান ও পত্রিকার সহ- সম্পাদক সাহসী সাংবাদিক মোস্তাফিজুর রহমান জীবন এ অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানাযায়,
রাজশাহীর মাদকের বিভিন্ন স্পটে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানাধীন শিবলী সরকার (নবু) সহ অজ্ঞাত আরো কয়েকজন অগ্রযাত্রা পত্রিকার নাম ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছিলো। মূলত শিবলী সরকার (নবু) সহ অজ্ঞাত ব্যক্তিদের অগ্রযাত্রা পত্রিকার সাথে কোন সম্পর্ক নেই।পুলিশের বিভিন্ন চেকপোস্টে অগ্রযাত্রা পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন।যাতে করে সুনাম ধন্য পত্রিকার ভাব মুর্তি নষ্ট হয়। বিষয়টি অপরাধীর আতঙ্ক বর্তমানের পরিচিত মুখ সাহসী সাংবাদিক ও সম্পাদক মেহেদী হাসান (অর্নব)এর নজরে আসলে (অগ্রযাত্রা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন)কে প্রশাসনের সহযোগিতা নেবার পরামর্শ দেন।পত্রিকার সহ-সম্পাদক জীবন বিষয়টি বিভিন্ন থানায় দায়িত্ব রত পুলিশ কর্মকর্তাকে অবগত করেন।
তারই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর শিবলী সরকার নবু সহ
অজ্ঞাত কাটাঁখালি থানা পুলিশের চৌমুহনীর পাশে চেকপোস্টে অগ্রযাত্রা পত্রিকার পরিচয় দিলে পুলিশের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয়।সুকৌশলে সেখান হতে তারা সটকে পড়ে সন্ধা ৭.২৯ মিনিটে
শিবলী সরকার (নবু) মোবাইল
০১৭৫৬৫৫৫৮৫১ হতে ০১৭১৩৮৪৬৩০১ নাম্বারে কল করে সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন কে প্রান নাশের হুমকি প্রদান করেন।বর্তমানে ভুয়া সাংবাদিক পরিচয় দানকারী শিবলী সরকার নবু কারনে নিরাপত্তা হীনতায় ভুগতেছেন।মাদকের বিভিন্ন এলাকায় অগ্রযাত্রা সাংবাদিক পরিচয় দানকারী শিবলী সরকারের (নবু)সহ অজ্ঞাতদের বিরুদ্ধে দূত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্হা গ্রহনের জন্য পুলিশ সুপার ও পুলিশ কমিশনার বরাবর অভিযোগ টি দেওয়া হয়।

এবিষয়ে জানতে চাইলে অগ্রযাত্রা পত্রিকার সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন বলেন,সাংবাদিক একটি মহান পেশা এ পেশাকে কিছু নাম মাত্র অনলাইনের কার্ড টাকা দিয়ে কিনে নিজেকে সাংবাদিক এর পরিচয় দেন। আসলে এরা কি সাংবাদিক? না কি সাংবাদিক নাম ব্যবহার করে কোন ফায়দা হাছিল করছে? মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাদকের বিভিন্ন এলাকায় পুলিশের চেকপোস্টে সঠিক দায়িত্ব পালন করলে অনেক ভুয়া সাংবাদিক বাহির হবে। তিনি আরো বলেন সারা দেশের ন্যায় প্রশাসনের কঠোর নজরদারিতে রাজশাহীতে ভুয়া সাংবাদিক দুর হবে। জয় হবে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করা সাংবাদিকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca