মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নে নাগরগঞ্জ নুরুন্নাহার নুরউদ্দীন চৌধুরী এতিমখানার আবাসিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার সন্ধ্যায় উদ্বোধনী ফলক উন্মোচন ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, বীরগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ছকিমুদ্দিন, নাগরগঞ্জ নুরুন্নাহার নুরউদ্দীন চৌধুরী এতিমখানার সহকারী সুপার মো. রশিদুল ইসলাম ও শ্রমিক নেতা মোনায়েম মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।