• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সাপাহারে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৮৬ Time View
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে শারদীয় দুর্গোৎসব-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শারদীয় দুর্গোৎসবের পূর্ব প্রস্তুতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মন্মথ সাহা সহ উপজেলার ১৭টি পুজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক গন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca