• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

সত্তোরোর্ধ বৃদ্ধা আমির আলী তার পাখি ভ্যানের জন্য পেলেন নতুন ব্যাটারি

Reporter Name / ৩২৮ Time View
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

গত ১০.০৮.২০২১ তারিখে তিনি তার পাখি ভ্যানের জন্য জমানো ও ঋণ করা ১৬,২০০/- টাকায় আলমডাংগার একটি দোকান থেকে ব্যাটারি ক্রয় করেন। ক্রয়ের ১০ দিনের মধ্যেই ব্যাটারিতে সমস্যা শুরু হয়। অনেকবার দোকানদারকে জানালেও তিনি তা পরিবর্তন করে না দিয়ে মোটর, চার্জার ইত্যাদির সমস্যা বলে তাকে ঘুরাতে থাকেন। তিনি আবার ২০০০/- টাকা খরচ করে চার্জার ও আনুসংগিক জিনিস চেঞ্জ করলেও সমস্যার সমাধান না পেয়ে আমাদের কাছে অভিযোগ জানান। আজ সংশ্লিষ্ট দোকানে উপস্থিত হয়ে বৃদ্ধার পাখি ভ্যানের ত্রুটিপূর্ণ ব্যাটারি পরিবর্তন করে নতুন ব্যাটারির ব্যবস্থা করে দেয়া হয়।
এছাড়া আলমডাংগা বাজারের ০৪টি চাউলের আড়তকে মুল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

সহযোগিতায় ছিলেন এস আই তারিকের নেতৃত্বে আলমডাংগা থানা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca