• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন”

Reporter Name / ২৭৩ Time View
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

আজ ৬ অক্টোবর, ২০২১ তারিখ ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস- ২০২১’ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাকির হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার(অতি. সচিব), রংপুর বিভাগ, রংপুর।

জনাব মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর এর সভাপতিত্বে এতে বিভিন্ন সরকারি দপ্তর ও বিভাগের প্রতিনিধিবৃন্দ, জেলা- উপজেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সচিবসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ দিবসকে কেন্দ্র করে সেপ্টেম্বর /২০২১, মাসে রংপুর জেলার ৮ উপজেলার শ্রেষ্ঠ ৮ টি ইউনিয়ন পরিষদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে টার্গেট লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ ভূমিকা পালন করায় সম্মাননা সনদ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca