• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name / ১৮৯ Time View
Update : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার কলোনি মোড় আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলোয় গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বুলবুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, যুগ্ন সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন বিশ্বাস প্রমুখ।
অপরদিকে বাংলাদেশ ছাত্রলীগ গোমস্তাপুর উপজেলা শাখার আয়োজনে আরও একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রহনপুর ডাক বাংলা থেকে মিছিল বের করে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ওই একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, গোমস্তাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাওসার আহমেদ সাগর, সাধারন‌ সম্পাদক মুক্তাদির বিশ্বাস, যুগ্ম সম্পাদক এন্তাজুল ইসলাম, আইনবিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম জয়, চৌডালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন, গোমস্তাপুর উপজেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তুষার রাজ,পার্বতীপুর ইউনিয়ন সভাপতি মিলন রেজা প্রমুখ। বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যের হামলায় দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca