• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার নশিপুরের মহানন্দা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

Reporter Name / ৩৯২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :নয়ন ঘোষ
চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে বুধবার ও বৃহস্পতিবার দুদিনব্যাপি নৌকা
বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নশিপুর যুবসংঘ আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সোহবুল মাঝির দল। আর দ্বিতীয় হয় শরিফ মাঝির দল। প্রথম পুরষ্কার হিসেবে সোহবুল মাঝির দল পায় একটি ফ্রিজ। আর দ্বিতীয় হয় শরিফ মাঝির দল পায় একটি টেলিভিশন। নদীর নশিপুর ঘাট থেকে
চকঝগড়– ঘাট পর্যন্ত দীর্ঘ এই প্রতিযোগীতায় জেলার ১১টি দল অংশ গ্রহন করে।
প্রতিযোগীতা শেষে বৃহস্পতিবার বিকেলে নশিপুর ঘাট চত্তরে বিজয়ীদের মাঝে
পুরস্কার বিতরন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক এমপি আব্দুল
ওদুদ। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, ইউপি সদস্য লক্ষন ঘোষ,
রোজিবুল হক, দিলসাদ আলী, আব্দুর রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। নদীর দুই ধারে অনেক সংখ্যক মানুষ নৌকা বাইচ উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca