• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন মোখলেসুর

Reporter Name / ২৭৫ Time View
Update : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

এলাকাবাসীর দোয়া, সমর্থন, প্রত্যাশা ও ভালবাসা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তথা নৌকার মাঝি হলেন এলাকার কৃতি সন্তান, ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের যোগ্য আলহাজ¦ মোঃ মোখলেসুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে নৌকা মার্কায় মনোনয়ন পেলেন আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান। এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ। তিনি বঙ্গবন্ধুর আদর্শের দল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং জনসেবায় আত্মনিয়োজিত। তিনি পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মোখলেসুর রহমান শিক্ষানুরাগী ব্যক্তি তথা সমাজের একজন নির্ভিক সৈনিক। তাঁর নিরলস ও আন্তরিক প্রচেষ্টায় বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়নের পাশাপাশি অনেক গরীব শিক্ষার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি এলাকার একাধিক জামে মসজিদের দাতা সদস্য। এমনকি বিভিন্ন মন্দিরেও তিনি অনুদান দিয়েছেন। বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষদের পাশে সব রকমের সহযোগিতা নিয়ে তিনি দাঁড়িয়েছেন। প্রত্যাশা এ পৌরসভাকে পরিকল্পিত একটি আধুনিক মানসম্পন্ন, মানবিক পৌরসভা হিসেবে গড়ে তোলার। জনগণ তাদের অধিকার ফিরে পাবে। দেশের করোনাকালীন সময়ে পৌরসভার মানুষের পাশে ছিলেন তিনি। পৌরবাসী মনে করেন, যোগ্য নেতা মোঃ মোখলেসুর রহমানের হাত ধরে পৌরসভার আধুনিকায়ন হবে, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক মুক্ত পৌরসভা হবে। এছাড়া, দলের স্থানীয় নেতাকর্মীরা সকল কিছুর উর্দ্ধে থেকে এক হয়ে কাজ করলে জয় সুনিশ্চিত। এদিকে তার মনোনয়নের খবর পেয়ে পৌর এলাকা উৎসবমুখর পরিবেশে রূপান্তরিত হয়েছে। মোঃ মোখলেসুর রহমান বলেন, বিগত দিনে দলের প্রতি আনুগত্য, লড়াই সংগ্রাম ও স্থানীয় নির্বাচন গুলোতে তার সক্রিয়তা ও সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা বিবেচনায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড মনোনীত করায় সেজন্য আনন্দিত ও কৃতজ্ঞতা রইল। সর্বোপরি গণতন্ত্রের মানসকন্যা মমতাময়ী মা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি সশ্রদ্ধ সালাম। তিনি আরো বলেন, আমি আপনাদেরই সন্তান, আপনাদের ভাই। নির্বাচিত হলে এ পৌরসভাকে একটি সুন্দর ডিজিটাল পৌরসভা হিসেবে উপহার দিবো সেটা আমার স্বপ্ন। থাকবেনা কোন হিংসা, বিদ্বেষ, থাকবেনা রাজনৈতিক প্রতিহিংসামূলক কোন আচরণ। একটি বাসযোগ্য আধুনিক শহর গড়ে তুলবো ইনশাআল্লাহ। দলীয় মনোনয়ন প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি আশাবাদী ছিলাম। আমি অঙ্গীকার করে বলতে পারি, দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না। জননেত্রী শেখ হাসিনা ও জনগণের অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা-নিষ্ঠা ও জবাবদিহিতার সহিত পালন করবো ইনশাআল্লাহ। দলীয় মনোনয়ন পাওয়ার পর দলের প্রতিটি নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে যে ভালোবাসা ও বাধভাঙ্গা উচ্ছ্বাস দেখা যাচ্ছে ইনশাআল্লাহ তাতে বিজয় সুনিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca