• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে কখনও আসেননি, সেই আসনেই প্রার্থী আলীম নিজামী নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার’ হতে বরাদ্দকৃত ১০০টি শাড়ী বিতরণ করা হয়েছে। নাচোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো আলভি ট্যুরস এন্ড ট্রাভেলসের নাচোল উপজেলার সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা/২০২৬ উপলক্ষে শুভেচ্ছা  জানিয়েছেন নাচোল পৌর  বিএনপির উপদেষ্টা ও বিএনপি দলীয় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম। মহাপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ নাচোলে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তরুণ উদ্দোক্তা এবং ছাত্রনেতা থেকে উঠে আসা মো: আসগার হাসান রোমিও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। ঠাকুরগাঁওয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, অটোচালক আটক নাচোলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত

মহেশপুরে ভাটা মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তরের পাল্টাপাল্টি মামলা দায়ের

Reporter Name / ২৫৮ Time View
Update : শনিবার, ৯ অক্টোবর, ২০২১

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুরে একটি ইটভাটায় চাঁদাবাজী করতে গিয়ে হেনস্তা হয়েছেন পরিবেশ অধিদপ্তর যশোর অফিসের পরিদর্শক জাহিদ হাসান ও তার ড্রাইভার হারুন অর রশিদ মানিক। এ ঘটনায় মহেশপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমম্বিত অফিসে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে সরকারী কাজে বাঁধা প্রদান ও জোর পুর্বক ব্যাগের মধ্যে এক লাখ কুড়ি হাজার টাকা ঢুকিয়ে মারধর করার দায়ে পাল্টা মামলা করেছেন পরিবেশ অধিদপ্তর যশোর অফিসের পরিদর্শক জাহিদ হাসান। এ ঘটনা নিয়ে মহেশপুর ইটভাটা মালিক সমিতি ও পরিবেশ অধিদপ্তর যশোর অফিস মুখোমুখি দাড়িয়েছে।
পরিবেশ অধিদপ্তর যশোর অফিসের পরিদর্শক জাহিদ হাসান মহেশপুর থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করেছেন, সোমবার বিকালে পরিবেশ সংরক্ষন আইনে দায়েরকৃত মামলার তদন্তে তারা মহেশপুরের শ্যামকুড় গ্রামের সীমান্ত ব্রিকস নামে একটি ইট ভাটায় যান। সেখানে যাওয়ার পর মেসার্স রাফি ব্রিকসের মালিক রুবেল, সীমান্ত ব্রিকসের মালিক লোকমান হোসেন ও ম্যানেজার মনিরুল ইসলাম তাকে হেনস্তা করেন। এক পর্যায়ে তার ব্যাগে এক লাখ কুড়ি হাজার টাকা ঢুকিয়ে চাঁদাবাজীর মিথ্যা অপবাদ দেয়। মামলা তদন্তে গিয়ে তাদের চড় থাপ্পড় মারা হয় ও তাদের ব্যবহৃত মোবাইল ভেঙ্গে ফেলা হয় বলেও পরিদর্শক জাহিদ হাসান মামলার এজাহারে উল্লেখ করেন। এ ঘটনায় তিনি মহেশপুর থানায় সোমবার রাত ১২টার দিকে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো দুই জনের বিরুদ্ধে সরকারী কাজে বাধা প্রদান,অবৈধ অবরোধ, মারপিট, যখম, মোবাইল ভেঙ্গে ক্ষতিসাধন, ভয়ভীতি ও হুমকী প্রদর্শনের অভিযোগে মামলা করেছেন, যার মামলা নং ০৪/২১।
এদিকে মহেশপুর ইটভাটা মালিক সমিতির নেতা রুবেল ও সীমান্ত ব্রিকসের মালিক লোকমান হোসেন জানিয়েছেন, গত বছর ঘুষের টাকা না পেয়ে মহেশপুরে বেশ কয়েকটি ইটভাটা ভেঙ্গে কোটি কোটি টাকার ক্ষতি সাধন করে যশোর পরিবেশ অধিদপ্তর। সোমবার তারা আবারো চাঁদা নিতে মহেশপুর উপজেলার সীমান্ত ব্রিকসে আসেন। চাঁদা না দিলে তারা আবারো মামলা ও ইটভাটার ক্ষতি সাধন করার হুমকী দিলে তাদের এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হয়। পরবর্তীতে আমরা ঘুষের টাকাসহ তাদের পুলিশে সোপর্দ করি। সীমান্ত ব্রিকসের মালিক লোকমান হোসেন জানান, আমরা মহেশপুর থানায় চাঁদাবাজীর মামলা দায়ের করলে সেটি দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর সমম্বিত অফিসে পাঠয়ে দেওয়া হয়। আমরা ওই অভিযোগ নিয়ে ঝিনাইদহ জেলার ইটভাটা মালিকরা এখন দুদকের যশোর অফিসে অবস্থান করছি বলে লোকমান হোসেন মঙ্গলবার বিকালে জানান।
বিষয়টি নিয়ে মহেশপুর থানায় অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম মঙ্গলবার বিকালে জানান, পরিবেশ অধিদপ্তর যশোর অফিসের পরিদর্শক জাহিদ হাসান একটি মামলা করেছেন। সেটি রেকর্ড করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তিনি বলেন মহেশপুর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকেও সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে একটি চাঁদাবাজীর মামলা করা হয়। কিন্তু আমরা সেটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য যশোর দুদক অফিসে পাঠিয়ে দিয়েছি। কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহায়মেনুল ইসলাম পরিবেশ অধিদপ্তর ও মহেশপুর ইটভাটা মালিক সমিতির পৃথক দুটি মামলা দায়েরের খবরটি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সানাউল্লাহ রহমড আরিফ ঠাকুরগাঁও প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর রয়েছে। আগামী ২৯ অক্টোবর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের কথা চিন্তা করছি না। কারণ, জাতীয় নির্বাচনের চেয়েও প্রায় তিন গুণ বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ফলে অতিরিক্ত নিরাপত্তার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি না। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং এর ফুটেজ সংরক্ষণ করা হবে, যাতে কেউ অসৎ উদ্দেশ্যে কোনো সুবিধা নিতে না পারে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‍্যাব ও আনসার সদস্যদের কাছে বডি-ওর্ন ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে তাৎক্ষণিক নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে। নির্বাচনি অভিযোগের বিষয়ে তিনি জানান, অনিয়ম প্রতিরোধ ও অভিযোগ নিষ্পত্তিতে ‘ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি’ কাজ করছে। এ ছাড়া মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। ইতোমধ্যে পাওয়া তিনটি অভিযোগের মধ্যে একটি নিষ্পত্তি হয়েছে এবং বাকি দুটি তদন্তাধীন রয়েছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। এতে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় উপনির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনি পরিবেশ বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়।

amazing-link-zeus.ca