• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নাগরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি জবর দখল চেষ্টার অভিযোগ

Reporter Name / ৫৫৭ Time View
Update : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

মোঃ আব্দুর রাজ্জাক রাজা
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে উপজেলার ভারড়া ইউনিয়নের আগদিঘুলিয়া গ্রামে।

ভুক্তভোগী আগদিঘুলিয়া গ্রামের মৃত ইনছান আলী বেপাড়ীর ছেলে মোঃ আজিজুল হক জানান,আমি ১৯৯৯ সালে আগদিঘুলিয়া গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মোঃ আরজুর নিকট থেকে আগদিঘুলিয়া মৌজার ৩৬৯,৪৬৯,৫১৯ খতিয়ানে ৩৫৭৭,৩৫৭৩,৩৫৭৬,৩৫৮৫,৩৫৮১,৩৫৮৬,৩৫৭৫,৩৫৭৮,৩৫৮২,৩৫৬১ দাগে মোট ৭১ শতাংশ জমি ৮৭৬০০ টাকায় সাফ কবলা দলিল মূলে ক্রয় করি।কিন্তু বর্তমানে বিবাদী আরজু উক্ত জমি জবর দখল করার চেষ্টা করছে এবং আমি সহ আমার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। এ বিষয়ে মোঃ আরজুর বক্তব্য জানার চেষ্টা করলেও সম্ভব হয় নি।

সরেজমিনে ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে বেশ কয়েকবার শালিশী বৈঠক হলেও বিবাদী আরজু অন্যায়ভাবে জমির প্রকৃত মালিক আজিজুল গংকে নানা ভাবে
হয়রানি করছে।

এ বিষয়ে আজিজুল হক বাদি হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca