হাবিবুল্লাহ সিপন:
সাংবাদিক অলিউল হক ডলার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট জয়েন্দীপুর গ্রামে ১৯৮১সালের ১০অক্টোবর জন্মগ্রহণ করেন । পিতা-মৃত আজাহারুল ইসলাম পেশায় একজন আদর্শ চিকিৎসক ছিলেন, মাতা ফাতেমা বেগম আদর্শ গৃহিণী। চার ভাই -বোনের মধ্যে তিনি বড়। ব্যাক্তিগত জীবনে তিনি ১কন্যা সন্তনের জনক তিনি ১৯৯৭সালে এসএসসি পাস করার পর নাচোল ডিগ্রী কলেজে এইচএসসি ভর্তি হন। পরবর্তীতে পদ্মা নদী ভাঙ্গনের কারণে ২০০০ সালের প্রথম দিকে পৌর এলাকার মুরাদপুর গ্রামে বসতি স্থাপন করেন। ছোটকাল থেকেই তিনি কবিতা ,গান ,রচনার পাশাপাশি তিনি বিভিন্ন স্টেজে সঙ্গীত পরিবেশন করে থাকেন। তার সংগীতের হাতে খড়ি ওস্তাদ পিন্টু ওস্তাদ আয়নাল হকের নিকট । পরবর্তীতে তিনি বিভিন্ন ওস্তাদের কাছে হারমোনিয়ামে নজরুল সংগীত রবীন্দ্র সংগীত আধুনিক ও লোকসংগীত সাধনা শুরু করেন। বর্তমানে তিনি কিবোর্ড বাজিয়ে মানুষকে মুগ্ধ করেন। মিষ্টি ভাষায়ী এই মানুষটি ১৯৯৯সালে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক সীমান্তের কাগজে লেখালেখি শুরু করেন। এরপর জোনাব আলী প্রকাশিত সাপ্তাহিক সোনার মসজিদ পত্রিকা লেখা শুরু করেন ।পরবর্তীতে ২০০৪ সালে রাজশাহী প্রকাশিত দৈনিক লাল গোলাপ ,ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের কাগজ নাচোল সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে দৈনিক আজকের কাগজ পত্রিকাটি অধুনা বিলুপ্তি হওয়ার পর তিনি দৈনিক ডেসটিনি পত্রিকায় কাজ শুরু করেন। কিন্তু সে পত্রিকাটি বন্ধ হওয়ার পর পরবর্তীতে দৈনিক ভোরের ডাক ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকায় কাজ শুরু করেন । এর পাশাপাশি দৈনিক প্রতিদিন লাল গোলাপে কাজ করছেন। অত্যন্ত জনপ্রিয় নিউজ পোর্টাল নাচোল নিউজের উপ-সম্পাদক হিসাবে তিন বছর যাবত দায়িত্ব পালন করছেন। নাচোলের সাংস্কৃতিক বিকাশের লক্ষ্যে প্রেমে ২০০৭ সালে একটি সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সঙ্গীত বিদ্যালয়টির নাম হচ্ছে গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমি। সেখানে বিভিন্ন বয়সের ছেলেমেয়েদের গান শেখানোর পাশাপাশি কবিতা আবৃত্তি, নাটক, গম্ভীরার প্রশিক্ষণ দিচ্ছেন। এছাড়া তিনি সমাজের কুসংস্কার দূর করার লক্ষ্যে সামাজিক ব্যাধি সমূহ নিয়ে গান ও গম্ভীর রচনা করে নাচোল উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশন করে থাকেন। ইতিমধ্যে তিনি চ্যানেল আইয়ের প্রকৃতিমেলায় ২০১৬ সালে অংশগ্রহণ করেন এবং একই বছরে বাংলাদেশ টেলিভিশন সোনার বাংলা জয়যাত্রা একটি প্রোগ্রামে গীতাঞ্জলি সাংস্কৃতিক একাডেমি ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এছাড়া তিনি নাচোলের শিক্ষা বিস্তারের লক্ষ্যে রাজশাহী থেকে পরিচালিত আলফা প্লাস কোচিং সেন্টার ও ওয়েমারক কোচিং সেন্টার পরিচালনা করে নাচোলে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন ।২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অক্সফোর্ড একাডেমি নামক একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি সহকারী শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। পরিচ্ছন্ন মনের এই মানুষটি একাধারে গান ,কবিতা নাটিকা ও কিবোর্ড প্লে করে নাচোল উপজেলাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন। নাচোল উপজেলার আদিবাসী ও দলিত সম্প্রদায়ের অধিকার আদায়ের লক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠন উপজেলা অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম এর সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি নাচোল প্রেসক্লাবের প্রায় সাত বছর যাবত সভাপতির পদটি অলংকৃত করে সংগঠনটি সুচারুরূপে পরিচালনা করছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার সাংবাদিক সংগঠন নাচোল গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার সাংবাদিকদের নিয়ে গঠিত সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিলের তিনি তিন বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আলোকিত নাচোল করতে তিনি বিভিন্ন সংগঠনের মাধ্যমে নাচোলের উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। ৪০তম জন্মবার্ষিকীতে আলোকিত এই মানুষটির জন্য শুভকামনা রইল।