১১ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি প্রাণবন্ত সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পটুয়াখালী জেলার বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি -বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ ও সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে একটি প্রাণবন্ত আলোচনা সভা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ( ভারপ্রাপ্ত ) মো: হুমায়ূন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাবের সভাপতি ও সাবেক সংসদ সদস্য সরদার আব্দুর রশিদ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন ও স্বাগত বক্তব্যে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম তাঁর দপ্তরের বিভিন্ন অর্জন তুলে ধরেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন দিক উপস্থাপন করেন ও আইনটি সকলকে মেনে চলার অনুরোধ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সরদার আব্দুর রশিদ বলেন- ভোক্তা অধিকারের কার্যক্রম শক্তিশালী করতে আরও জনবল নিয়োগ দিতে হবে এবং সরকারের কাছে অনুরোধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন- ভোক্তা অধিকার আইন সবাইকে মেনে চলতে হবে। বিভিন্ন সময়ে আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনটি বাস্তবায়ন হচ্ছে কীনা তদারকি করব এবং যারা মানবেনা তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সেমিনার ও আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর স্যানিটারী ইন্সপেক্টর শারমিন সুলতানা।