• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল গোমস্তাপুরে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কুড়িগ্রামে বাল্যবিবাহের হার ৫১ শতাংশ সবচেয়ে ঝুঁকিতে চরাঞ্চলের মেয়েরা নাচোলে পিঠা উৎসব/২৫ উদযাপিত হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে নাচোলে কর্মবিরতি পালন

র‌্যাব-১২’র পৃথক অভিযানে ৬৬৮ বোতল ফেন্সিডিল এবং ৩০ লিটার চোলাই মদসহ ১ জন নারীসহ ৩ জন শীর্ষ মাদক কারবারী আটক;১টি পিকআপ জব্দ

Reporter Name / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। এরই ধারাবাহিকতায় ১১/১০/২০২১খ্রিঃ সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন তেতুলিয়া মৌজাস্থ তেতুলিয়া পশ্চিমপাড়ার জনৈক হাছান আলীর বাড়ীর উত্তর পার্শ্বে পুকুরের কোনায় কাঁচা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০(ত্রিশ) লিটার দেশীয় চোলাই মদসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আঃ মতিন(৫২), পিতা-মৃত গাদোল শেখ, সাং-তেঁতুলিয়া পশ্চিমপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(খ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

২। ১১/১০/২০২১ তারিখ রাত্রী ১১.৩০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়া জেলার শেরপুর থানাধীন চান্দাইকোনা বগুড়া বাজার বাসস্ট্যান্ডের পূর্ব পার্শ্বে মামা-ভাগ্নে মিষ্টান্ন ভান্ডারের সামনে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২৭৮ (দুইশত আটাত্তর) বোতল ফেন্সিডিলসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল এবং নগদ ৪,৩০০/- (চার হাজার তিনশত) টাকা এবং ০১ টি পিকআপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আজিজুল ইসলাম(৩৮), পিতা-মৃতঃ হাফিজুর রহমান, সাং- শেরনগর, থানা- নবাবগঞ্জ,জেলা- দিনাজপুর।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৩(গ)/১৪(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

৩। ১২/১০/২০২১ তারিখ রাতের প্রথম প্রহর ০০.২০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানাধীন টুকরা ছোনগাছা(নতুনপাড়া) গ্রামস্থ ধৃত আসামীর বসত বাড়ীর পূর্ব দুয়ারী ঘরের ভিতর এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯০(তিনশত নব্বই) বোতল ফেন্সিডিলসহ ০১ জন শীর্ষ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোছাঃ ফুয়ারা খাতুন(৪০), স্বামী-মৃত আমিনুল ইসলাম, সাং-টুকরা ছোনগাছা(নতুনপাড়া), থানা-সদর, জেলা-সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১৪(গ) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category