• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের পাইকারী ও খুচরা বাজারে ভোক্তা অধিদপ্তরের তদারকি ও প্রচারনা

Reporter Name / ৪৮৬ Time View
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আজ (১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার) ঢাকাসহ সারাদেশে নিত্যপণ্যের বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা মহানগরীর মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউনহল বাজারে অধিদপ্তরের ২টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে পেঁয়াজ, আদা,রসুন, চিনি,চাল, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়। এসময় বাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রয়, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের হ্যান্ডমাইকে সতর্ক করা হয়।

পাশাপাশি সুপারশপ, ডিপার্টমেন্টাল স্টোর, বেকারী এবং ফার্মেসীতে অভিযান পরিচালনা করে আমদানীকারকের তথ্যবিহীন অননুমোদিত পণ্য ও ঔষধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ঔষধ সংরক্ষণ, মোড়কজাতকরন বিধি লংঘন, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৯৬,০০০/- টাকা জরিমানা করা হয়।
ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের ৪৭টি টিম কর্তৃক বিভিন্ন নিত্যপণ্যের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১২১টি প্রতিষ্ঠানকে ৯,৫৬,৫০০/-( নয় লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা জানান সারাদেশে অধিদপ্তরের মনিটরিং টিম পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে অভিযান এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে। ব্যবসায়ীদের আইন মেনে এবং নীতি -নৈতিকতা বজায় রেখে ব্যবসা পরিচালনার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category