• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

পাবনা জেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

অদ্য ১২ অক্টোবর ২০২১ পাবনা জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় এর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী ভোক্তা-অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিদপ্তরের মহাপরিচালক সরকারের অতিরিক্ত সচিব জনাব বাবলু কুমার সাহা, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব বিশ্বাস রাসেল হোসেন ।
সেমিনারে অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা
প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক জনাব অপূর্ব অধিকারী, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব প্রনব কুমার প্রামাণিক, সিভিল সার্জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, জনপ্রতিনিধি ,ক্যাব, চেম্বার অফ কমার্স, ও প্রেসক্লাব প্রতিনিধি এবং বিভিন্ন ক্যাটাগরির ব্যবসায়ীক নেতৃবৃন্দ। সেমিনারে পিয়াজ , চিনি, ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে করণীয় বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।

ভোক্তা-অধিকার এর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পাবনা জেলায় সেমিনার আয়োজনের জন্য অধিদপ্তরের মহাপরিচালককে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং ভোক্তা অধিকার সমুন্নত রাখতে কর্মকর্তা ব্যবসায়ীক নেতৃবৃন্দ এবং অন্যান্য স্টেকহোল্ডার যার যার অবস্থান থেকে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুস সালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca