• বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
মহান বিজয় দিবসে সোনামুনি পাঠশালা বেসরকারি প্রথমিক বিদ্যালয়ের বিনম্র শ্রদ্ধা মেডিকেলে সুযোগ না পেয়ে বৈদ্যুতিক খুঁটিতে কুড়িগ্রামের শিক্ষার্থীর আত্মহত্যা ১ হাজার ৯০ জন সাংবাদিক নির্যাতনের শিকার, প্রতিকার নেই ডিজিটাল প্রিপেইড মিটার বাতিলের দাবিতে গোদাগাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ইট ভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে প্রচার উপকরণ অপসারণ কাজ শুরু। নাচোলে বেগম রোকেয়া দিবস উদযাপন নাচোলে বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা নাচোলে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি প্রার্থীর মতবিনিময় আজ শ্রীমঙ্গল মুক্ত দিবস

চাঁপাইনবাবগঞ্জে ২৯হাজার টাকা ও ২৮ কেজি গাঁজাসহ ৪জনকে আটক করেছে র‌্যাবঃ ট্রাক জব্দ

Reporter Name / ৩০৫ Time View
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে নগদ ২৯হাজার টাকা ও প্রায় ২৮ কেজি গাঁজাসহ ৪জনকে আটক করেছে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসময় একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গ মোড়লপাড়া গ্রামের রাকিবের ছেলে মোঃ রাজ্জাক (২৭), মৃত একরামুল হকের ছেলে সুমন আলী (৩০), একই উপজেলার কানসাট বাগদূর্গাপুর গ্রামের মুরতুজা আলমের ছেলে আশরাফুল ( ২৪) ও সেলিম রেজা (৩৪)।

আজ বুধবার দুপুরে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে আয়োজিত প্রেস বিফিংয়ে এই তথ্য জানান, কোম্পানী অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।

তিনি আরও জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার আলীনগর মহল্লায় অভিযান চালিয়ে ১২ কেজি ৩’শ গ্রাম গাঁজাসহ রাজ্জাক ও সুমন আলীকে এবং বুধবার রাত ২টার দিকে হাটপাড়ায় অভিযান চালিয়ে ১৫ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ আশরাফুল ও সেলিম রেজাকে আটক করা হয়।এসময় নগদ ২৯হাজার ১৮০টাকা উদ্ধারসহ একটি ট্রাক জব্দ করা হয়।

এঘটনায় সদর ও শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category