• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

মোঃ হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর)থেকে;
“মুজিববর্ষের প্রতিশ্রতি,জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” প্রতিপাদ্য নিয়ে এবারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২১ সারা দেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রর (জিবিকে) এর আয়োজনে উপজেলা চত্তর থেকে একটি র‌্যালি বের হয়।
র‌্যালি শেষে উপজেলা চত্তরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাফিউল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটি সভাপতি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ মেহেদী হাসান, ফায়ার ফাইটার হাছান মাহমুদ ও বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রর (জিবিকে) এর উপজেলা ম্যানেজার মোঃ সাদিয়ার রহমান,ওয়ার্ল্ড ভিশনের শিশু সুরক্ষা অফিসার মোঃ গোলাম সাকলাইন প্রমূখ।
আলোচনা সভা শেষে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা চত্তরে দুর্যোগ মোকাবিলায় কিভাবে আত্মরক্ষা ও উদ্ধার কাজ করতে হয়, সেই লক্ষে মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মরত উদ্ধার কর্মীরা। র‌্যালি ও আলোচনা সভায় প্রিন্ট ও ইলেকট্রানিক মিডিয়ার সাংবাদিকগণ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca