• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

আ’লীগ দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী আঃ কাদেরের পূজা মন্ডপ পরিদর্শন

Reporter Name / ৫৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের(নাচোল,গোমস্তাপুর, ভোলাহাট) উপজেলার আ’লীগ দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী নাচোল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
পূজা মন্ডপ পরিদর্শনের সময় আব্দুল কাদের সকল পূজা মন্ডপে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং সবাইকে ঠিকভাবে পূজা উদযাপন করার আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার মল্লিকপুর, সিংরোইল, বরেন্দা, হাটবাকইল, খিটকা, জাহিদপুর, রাজবাড়ী, আমজোয়ান, সোনাইচন্ডী, ও নাচোল মধ্যে বাজার পূজা মন্ডপ পরিদর্শন করে শেষ করেন।

পরিদর্শন কালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক বিঙ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং বর্তমান নেজামপুর ইউপি পরিষদে আ’লীগ দলীয় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম, বর্তমান জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান চেয়ারম্যান মশিউর রহমান বাবু, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান বাদোল, সাবেক ছাত্রনেতা কাবুল হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca