• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

Reporter Name / ৬৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

অদ্য ১৪ অক্টোবর, ২০২১ খ্রিঃ তারিখে জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম, অতিঃ আইজিপি, শিল্পাঞ্চল পুলিশ হেডকোয়ার্টার্স ও সভাপতি, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব মহোদয়ের সভাপত্বিতে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের ২০২১-২২ অর্থবছরের নতুন কার্যনির্বাহী কমিটির বিশেষ সভা পুলিশ স্টাফ কলেজ, বাংলাদেশ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও দায়িত্ব গ্রহণ, বিসিবি আয়োজিত ঢাকা ২য় বিভাগ ক্রিকেট লীগে অংশগ্রহণের প্রস্তুতি, আইজিপি কাপ টুর্নামেন্ট আয়োজন, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব (পুরুষ ও নারী) এর জন্য কোচ নিয়োগ, মানসম্পন্ন ও দক্ষ নতুন খেলোয়াড় অর্ন্তভুক্তিকরণ, কর্মপরিকল্পনা প্রণয়ন, বাজেটসহ বিবিধি বিষয়ে আলোচনা, প্রস্তাবনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভাপতি মহোদয়, বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা জানান ও ক্রিকেটের সামগ্রিক উন্নয়নের জন্য কমিটির সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ক্রিকেট ক্লাবের সার্বিক উন্নয়নের স্বার্থে পূর্বের ও বর্তমান কমিটি অনেকগুলো যুগোপযুগী ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ কটরছে এবং ইতোমধ্যেই তা বাস্তবায়ন শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এগুলোর সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সভায় ঢাকা রেঞ্জ ডিআইজি জনাব হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার); ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম); পরিচালক (প্রশাসন ও অর্থ), পুলিশ স্টাফ কলেজ, অধিনায়ক, ৫ এপিবিএন; এআইজি (ক্রাইম-ইষ্ট), বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ), উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ) সহ বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category