• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নাচোলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাচোল ইলা মিত্র প্রেসক্লাবের আত্মপ্রকাশ,সভাপতি সোহেল রানা – সম্পাদক বিশ্বনাথ চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুলের উদ্যোগে (৩৪) কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা চাঁপাইনবাবগঞ্জে “বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার পরিকল্পনা” সেমিনার অনুষ্ঠিত নাচোলে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি নাচোলে গনমাধ্যম কর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন জঙ্গলবাড়ী চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির বিদায়ী আয়োজন নাচোলে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেঁয়াজসহ অন্যান্য নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের তদারকি ও প্রচারনা কার্যক্রম

Reporter Name / ২৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আজ (১৪ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার) ঢাকাসহ সারাদেশে নিত্যপণ্যের বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা মহানগরীর ভাটারা, উত্তর বাড্ডা ও মধ্য বাড্ডা বাজারে অধিদপ্তরের ৩টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে পেঁয়াজ, আদা,রসুন, চিনি,চাল, ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়। এসময় বাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রয়, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের হ্যান্ডমাইকে সতর্ক করা হয়।

পাশাপাশি সুপারশপ, ডিপার্টমেন্টাল স্টোর এবং ফার্মেসীতে অভিযান পরিচালনা করে আমদানীকারকের তথ্যবিহীন অননুমোদিত পণ্য ও ঔষধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ঔষধ সংরক্ষণ, মোড়কজাতকরন বিধি লংঘনসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৫৯,০০০/- টাকা জরিমানা করা হয়।
ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের ৩১টি টিম কর্তৃক বিভিন্ন নিত্যপণ্যের বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৭০টি প্রতিষ্ঠানকে ৪,৩০,০০০/-(চার লক্ষ ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category