• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

মন্দির ভাংচুর ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি

Reporter Name / ৩১৭ Time View
Update : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লাসহ সারাদেশের পূজামন্ডপে হামলা ও প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে ও দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার দাবিতে আজ ১৫ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় জেলা শহরের সুরেন্দ্রনাথ সুরেন্দ্রনাথ সিংহের ছোট ঠাকুর বাড়ীর (ওয়াল্টন মোড়)সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা, সদর উপজেলা ও পৌর শাখার উদ্দোগে প্রতিবাদী অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

প্রায় ঘন্টাব্যাপী চলা প্রতিবাদী অবস্থান কর্মসূচি তে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক কনক রঞ্জন দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাবলু কুমার ঘোষ।

সদস্য-সচিব ধনঞ্জয় চ্যাটার্জী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদক দিলীপ কুমার রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক তরুণ কুমার সাহা, পূজা উদযাপন পরিষদ নবাবগঞ্জ পৌর শাখার সভাপতি অপূর্ব সরকার ও সাধারণ সম্পাদক অজিত দাস প্রমুখ।

বক্তারা বলেন, যারা দেশের স্থিতিশীল চাই না তারাই আবার সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করেছে। তাদের এ ধরনের অপকর্ম নিঃসন্দেহে দূরঃভিসন্ধী। জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী করেন বক্তারা।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেসব চ্যাটার্জী।- কপোত নবী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca