• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
‎সুন্দরবনে অবমুক্ত বাঘিনীর রহস্যময় অন্তর্ধান: ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব ‎ ‎ নাচোলে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নাচোলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর বাছাই পর্ব অনুষ্ঠিত নাচোল উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পেলেন ইউপি সদস্য নাচোলে মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত মোবাইল অ্যাপসে মুরগির খামার নিয়ন্ত্রণ নাচোলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নাচোলে নতুন কুড়ি স্পোর্টস-২০২৬ এর দেশ সেরা শামিমকে সংবর্ধনা নাচোলে ডাসকো’র উদ্যোগে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাসের ধাক্কায় স্বামী নিহত, স্ত্রী আহত

Reporter Name / ২৪৮ Time View
Update : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

মো. তোফাজ্জল হোসেন,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বাসের ধাক্কায় নূরে আলম সিদ্দিকী (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী শিক্ষক মোছা. সোহানা রহমান। নিহত নূরে আলম সিদ্দিকী বীরগঞ্জ পৌরশহরের মৃত. সাইফুল ইসলামের ছেলে ও উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন এবং তার স্ত্রী উপজেলার জগদল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শনিবার বিকেল সাড়ে দিনাজপুর-পঞ্চগড় সড়কে দিনাজপুর ইসলামী ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছোট ভাই আব্দুল জব্বার জানান, তার বড় ভাই নূরে আলম সিদ্দিকী ও ভাবি সোহানা রহমান মটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। পথে দিনাজপুর ইসলামী ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের দুইজনকে
গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং গভীর শোক প্রকাশ ও বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আমিনুল ইসলাম। উপজেলা যুবলীগ সভাপতি নুরিয়াস সাঈদ সরকার ও সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেক হোসেন। রবিবার সকাল ১১টায় উপজেলা মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca