• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নাচোলে শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত

Reporter Name / ৩৩৭ Time View
Update : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করেছে উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগসহ অন্যান্য সংগঠন। আজ সোমবার সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করে উক্ত দিনটি পালন করেছেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার শরীফ আহমেদ, সহকারী কমিশনার( ভূমি) খাদিজা বেগম, নাচোল থানা অফিসার ইনচার্জ সেলিম রেজাসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। অপরদিকে উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথকভাবে তাদের দলীয় কার্যালয়ে দিনটি পালন করেছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের নেতৃত্বে মধ্যে বাজার দলীয় কার্যালয়ে দিনটি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক বিঙ্গান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, বর্তমান শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ফতেপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নিসহ অন্যান্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca