• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

নিত্যপণ্যেসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

Reporter Name / ৬৮৩ Time View
Update : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার:

বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক আজ (১৯ অক্টোবর ২০২১, মঙ্গলবার) ঢাকাসহ সারাদেশে নিত্যপণ্যের বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।

ঢাকা মহানগরীর গুলাশান এলাকায় অধিদপ্তরের ৪টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে মূল্য পরিবীক্ষণ করা হয়। পাশাপাশি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১,৭৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের ৩২টি টিম কর্তৃক বিভিন্ন নিত্যপণ্যের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৭৭টি প্রতিষ্ঠানকে ৪,৯৯,০০০/-(চার লক্ষ নিরানব্বই হাজার) টাকা জরিমানা করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা জানান ভোক্তা স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সারাদেশে অধিদপ্তর অভিযান/তদারকি কার্যক্রম পরিচালনা করছে। ভোক্তাদের অধিকার সমুন্নত রাখতে অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca