• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

গলাচিপায় ছিন্নমূল মানুষের মাঝে প্রদানকৃত গৃহ পরিদর্শন করেন এমপি শাহজাদা সাজু

Reporter Name / ২২১ Time View
Update : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় গত ১৭ই অক্টোবর রোজ রবিবার বিকাল ৩টায় ছিন্নমূল মানুষের মাঝে প্রদানকৃত গৃহ পরিদর্শন করেছেন জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু (এমপি)। জন্ম ভূমি ও গৃহহীন পরিবার পেয়েছে পাকা ঘর। ‘‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে ঘরেথাকা ছিন্নমূল মানুষের খোজ খবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার, সহকারী কমিশনার ভূমি মোঃ নজুরল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, আওয়ামীলীগ নেতা কাওসার তালুকদার, গোলখালী ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, আমখোলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনিরসহ ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময়ে এমপি শাহজাদা সাজু সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত দরিদ্র বান্ধব সরকার তিনি আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন তিনি যেন ভালো থাকে সুস্থ থাকে। প্রধানমন্ত্রী ভালো থাকলে দেশ ভালো থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca