• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

গোমস্তাপুরে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার প্রতিবাদে আওয়ামী লীগ-এর সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২২২ Time View
Update : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

শফিকুল ইসলাম,গোমস্তাপুর: ধর্মীয় সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে জনমত গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ-এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৯ অক্টোবর ) বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও রহনপুর পৌর আওয়ামী লীগ-এর আয়োজনে রহনপুর কলোনী মোড়স্থ স্থানীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,সাবেক জাতীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার, মহিলা নেত্রী হালিমা বেগম, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ সাগরসহ অন্যন্যরা। সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং এর সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca