• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিজিবি কর্তৃক আজমতপুর সীমান্তে আসামীসহ ফেন্সিডিল আটক

Reporter Name / ২৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

১। নিজস্ব তথ্যের ভিত্তিতে অদ্য ২০ অক্টোবর ২০২১ তারিখ রাত আনুমানিক ২২৩০ ঘটিকায় তেলকুপি বিওপির নায়েক মোঃ হাসিমুদ্দিন এর নেতৃত্বে বিশেষ টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/২-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মোল্লাটোলা নামক স্থান হতে মালিকবিহীন ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য- ২০,৮০০/- (বিশ হাজার আটশত) টাকা । আটককৃত ফেন্সিডিল এর ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

২। এছাড়াও অদ্য ২০ অক্টোবর ২০২১ তারিখ রাত আনুমানিক ২০৩০ ঘটিকায় তেলকুপি বিওপির নায়েক মোঃ হাসিমুদ্দিন এর নেতৃত্বে বিশেষ টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮১/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আজমতপুর মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে মোঃ জেম (৩০), পিতা-মোঃ কছিম উদ্দিন, গ্রাম-আজমতপুর (হুদমাপাড়া), ডাকঘর-মোল্লাটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ১৪৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকালে (১) মোঃ মাছির (৩০), পিতা-আনারুল (২) মোঃ মনিরুল ইসলাম হুদা (৪৫), পিতা-লুৎফর রহমান (৩) রইছ উদ্দিন (২৫), পিতা-আশরাফ (৪) ইসমাইল (২৮), পিতা-জসিম উদ্দিন (৫) মোঃ ডালিম (১৯), পিতা-সনু মিয়া, সকলের গ্রাম-আজমতপুর (হুদমাপাড়া), ডাকঘর-মোল্লাটোলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ পালিয়ে যায়। যার সিজার মূল্য- ৫৮,৪০০/- (আটান্ন হাজার চারশত) টাকা । আটককৃত ফেন্সিডিলসহ ধৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের এর কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

৩। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এবং বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেই লক্ষে সীমান্তে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
amazing-link-zeus.ca