• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মুক্তিযুদ্ধের সময় যারা মানুষকে বিভ্রান্ত করেছিল,তারা ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে-বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন: লক্ষ্যমাত্রা ২ লাখের বেশি শিশু শেষ বয়সে সন্তানের নির্যাতন: জমি না দেওয়ায় বাবাকে পিটিয়ে অবরুদ্ধ নাচোল রেলস্টেশন ফ্রেন্ডস ক্লাব আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ৫ টাকায় ১২০ কিলোমিটার চলে রতনের মোটরসাইকেল তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন, অনিয়ম ঠেকাতে নতুন উদ্যোগ মেরিন ড্রাইভে চলন্ত প্রাইভেট কারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা কালীগঞ্জের আড়াইশ বছরের ‘১৩ গম্বুজ মসজিদ’: অযত্নে বিলীন হচ্ছে মুঘল স্থাপত্যের স্মৃতি

গোমস্তাপুরের বাঙ্গাবাড়ীতে বিষপানে তরুণীর আত্মহত্যা

Reporter Name / ৭৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

  গোমস্তাপুরের বাঙ্গাবাড়ীতে বিষপানে তরুণীর আত্মহত্যা।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিষপানে সোমা (১৯) নামে এক তরুনী আত্মহত্যা করেছে । সে উপজেলার বাংগাবাড়ী ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের জিয়াউর রহমানের মেয়ে।

ওই তরুণীর পিতা জিয়াউর রহমান জানান, তার মেয়ে বুধবার বিকেলে একই গ্রামের আলাউদ্দিনের বাড়িতে গিয়ে বিষপানে করে। তারা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে স্থানান্তর করে। পথে তার মৃত্যু হয়। পরে রাত আনুমানিক ২টার দিকে তার লাশ একটি মাইক্রোবাস যোগে রাজশাহী থেকে তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয় । পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে লাশটি থানায় নিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, সোমা খাতুন কিছুদিন পূর্বে পরিবারের অজান্তেই ওই এলাকার আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে বিবাহ করেন। আলাউদ্দিনের প্রথম স্ত্রী থাকার কথা জানার পর বুধবার সকালে সোমা খাতুন আলাউদ্দিনের বাড়িতে উপস্থিত হলে সে তাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। এ সময় সে তার বাড়িতে বিষপান করে। এ ঘটনায় ওই তরুনীর মা বাদী হয়ে আলাউদ্দিনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category